আমতলী থানার হাতে আটক দুই মহিলা সহ ১৩ বাংলাদেশী নাগরিক

আগরতলা : অবৈধভাবে ত্রিপুরায় চিকিৎসা করাতে এসে পুলিসের জালে ১৩ জন বাংলাদেশী। এদের মধ্যে দুইজন মহিলা ও এক নাবালক রয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশী নাগরিকদের আটক করে আমতলি থানার পুলিশ। হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন বিশ্বাস পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমতলি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে। জানা যায় বাংলাদেশে বর্তমান উদ্ভুত পরিস্থিতির মধ্যে দীর্ঘ দিন ধরে তারা আত্মগোপন করে বসবাস করছিল নিজ দেশে। অবশেষে নিরুপায় হয়ে তারা অবৈধভাবে ত্রিপুরায় আসে। ধৃত বাংলাদেশী নাগরিকদের সকলের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ। কিভাবে ধৃতদের সকলের পায়ে আঘাত তা অবশ্য জানা যায়নি।

Related posts

ত্রিপুরা রাজ্যে ইঞ্জিনিয়ারদের ৩৩০ টির অধিক শূন্য পদ তৈরি করা হয়েছেঃমুখ্যমন্ত্রী

আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা

প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার