রাজধানীতে পাবলিক টয়লেটের উদ্বোধন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার

আগরতলা : রাজধানীতে পাবলিক টয়লেটের উদ্বোধন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ওরিয়েন্ট চৌমুহনীতে তৈরি করা হয়েছে পাবলিক টয়লেট পুর নিগমের তরফে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। এইদিন পাবলিক টয়লেট উদ্বোধনের পর পাবলিক টয়লেটটি ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার।সাক্ষাৎকারে দীপক মজুমদার বলেন আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পুর নিগমের উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়া হচ্ছে। সেই মোতাবেক ওরিয়েন্ট চৌমুহনীতে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। যাতে করে স্থানীয় ব্যবসায়ী সহ দূর দুরান্ত থেকে আসা লোকজন প্রাকৃতিক কাজ সারতে পারে। এটি তৈরি করে দেওয়ায় খুশি ব্যবসায়ী সহ লোকজন। তবে সচেতন মহলের দাবি এটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সকলে উদ্যোগ নেয়।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক