দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের দাবি পুলিসের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীদের

আগরতলা : প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চললেও নিয়োগ সম্পন্ন হয়নি ত্রিপুরা পুলিসের স্পেশাল এক্সিকিউটিভের। হতাশ চাকরি প্রত্যাশীরা। সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোভ দেখায় ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার। ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬৬২ জনকে নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তী সময় শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। নেওয়া হয় পরীক্ষা। কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয় নি। তাই চাকুরি প্রত্যাশীরা এইদিন সরব হল। এইদিন তারা আগরতলার সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানায় অবিলম্বে ফলাফল প্রকাশ করে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। চাকুরি প্রত্যাশী এক যুবক জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নি। পরীক্ষা নেওয়া হলেও এখনো মেধা তালিকা প্রকাশ করা হয় নি। এই অবস্থায় দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা