পশ্চিম আগরতলা থানায় যুব কংগ্রেস নেতা শাহজাহানের বিরুদ্ধে মামলা

আগরতলা : বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিঞা সোমবার যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে পশ্চিম থানায়। সম্প্রতি শাহাজান ইসলাম সামাজিক মাধ্যমে লাইভে এসে বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতি সহ একাধিক নেতার নামে আপত্তিকর মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে এইদিন বিল্লাল মিঞা পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। এইদিন বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতি বিল্লার মিঞার সাথে ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব। থানায় মামলা দায়ের করার পর বিল্লাল মিঞা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শাহাজান ইসলাম সামাজিক মাধ্যমে সংখ্যা লঘুদের নিয়ে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য পোষ্ট করেছে। এমনকি মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ভাবে সে সবকিছু করেছে। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দাবি জানানো হয়েছে তার পিছনে আর কারা রয়েছে তদন্তক্রমে বের করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। এখন দেখার পুলিস প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা