রাজধানীর পূর্বাশার সামনে পথ অবরোধ জেল ওয়ার্ডেন ও ড্রাইভার পদের চাকরি প্রত্যাশীরা

আগরতলা : সাক্ষাৎ করতে এসে আই জি প্রিজনের দেখা না পেয়ে রাজধানীর পূর্বাশার সামনে পথ অবরোধ জেল ওয়ার্ডেন ও ড্রাইভার পদের চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার তারা পথ অবরোধ করেন। কারা দপ্তরে জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য ২০২২ সালের শারীরিক মাপ নেওয়া হয়। শারীরিক মাপে ২৪৯ জন উত্তীর্ণ হয়। তারপর থেকে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। চাকুরি প্রত্যাশীরা এই সময়ের মধ্যে একাধিকবার আইজি প্রিজনের নিকট ডেপুটেশান প্রদান করে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয় নি। তাই চাকুরি প্রত্যাশীরা মঙ্গলবার পুনঃরায় আইজি প্রিজনের সাথে দেখা করতে যায়। কিন্তু আইজি প্রিজনের অফিস থেকে চাকুরি প্রত্যাশীদের জানিয়ে দেওয়া হয় আইজি প্রিজন অফিসে নেই। তারপর তারা আইজি প্রিজন অফিসের আধিকারিকদের সাথে যোগাযোগ করে। কিন্তু তাদের কাছ থেকে সঠিক উত্তর না পেয়ে চাকুরি প্রত্যাশীরা পূর্বাশা-জেল রোড অবরোধে বসে। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ সড়ক অবরোধকারিদের গ্রেপ্তার করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। যদিও পরবর্তী সময় তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। অভিযোগ কেন নিয়োগ প্রক্রিয়া থমকে আছে তা নিয়ে কর্তৃপক্ষ মুখে কুলূপ এঁটেছেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী