আগরতলা রেলস্টেশনে আটক বাংলাদেশী নাগরিক

আগরতলা : ফের বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক। আগরতলা জি আর পি থানার পুলিস এক বাংলাদেশীকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। রেল পুলিশ, গোয়েন্দা শাখা ও আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে আটক করে। ধৃত বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসে এবং সে ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দিল্লী যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিল। ধৃত বাংলাদেশী নাগরিকের নাম প্রনোগিত রায়। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। আগরতলা জিআরপি থানার ওসি জানান আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশী নাগরিক আটক করার পাশাপাশি বুধবার সিধাই থানার সহযোগিতা নিয়ে পুরানো একটি মামলায় পলাতক অভিযুক্ত দেবাশীষ মালাকার ওরফে দেবুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে সোপর্দ করে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি