রাজধানীতে টেন্ডার জমা নিয়ে আক্রান্ত যুবক পশ্চিম থানায় মামলা করলো

আগরতলা : পূর্ত দপ্তরের কাজের দরপত্র জমাকে কেন্দ্র করে ঝামেলা। আক্রান্ত এক যুবক। রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের অফিস চত্বরে ঘটনা। অভিযোগ আক্রান্ত হতে হয়েছে তুহিন চৌধুরী নামে এক যুবককে।

জানা যায় তুহিন চৌধুরী টেন্ডার ড্রপ করার পর থেকেই তার মোবাইলে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে টেন্ডার তুলে নেওয়ার জন্য। কিন্তু তিনি টেন্ডার তুলে নেন নি। তারপর দীপঙ্কর নামে এক ব্যক্তি তুহিন চৌধুরীকে ফোন করে নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের অফিসে আসার জন্য বলে।

বুধবার বিকালে তিনি আসার পর তার উপর আক্রমণ চালায় কিছু যুবক।ঘটনা জানিয়ে আক্রান্ত যুবক মামলা করেছেন পশ্চিম থানায়। টেন্ডার জমা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা প্রায়শই ঘটে চলেছে।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক