শরিফুল ইসলাম খুনকাণ্ডে দোষীদের শাস্তির দাবি

আগরতলা : দোষীদের কঠোর শাস্তির দাবি জানাল এলাকাবাসী।তরতাজা যুবক শরিফুল ইসলাম খুনকাণ্ডে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাল এলাকাবাসী। পাশাপাশি সরকার যাতে পরিবারটির পাশে দাঁড়ায় সেই আবেদনও রাখেন তারা। রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা ছিল শরিফুল ইসলাম। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল সে। মা- বাবা অসুস্থ। ছোট ভাই-র শারীরিক সমস্যা রয়েছে। এই অবস্থায় তরতাজা যুবক শরিফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়। অভিযোগ নৃশংসভাবে তাকে খুন করে ট্রলি করে দেহ নিয়ে যাওয়া হয় গণ্ডাছড়ায়। সেখানে পানের দোকানে ডিপ ফ্রিজে দেহ লুকিয়ে রেখে দেয় খুনিরা। অভিযোগ দিবাকর সাহা তার বাবা- মা ছয়জন এই ঘটনায় যুক্ত। জানা গেছে ত্রিকোন প্রেমের কারণে খুন হতে হয়েছে শরিফুলকে। পুলিস বৃহস্পতিবার ৬ অভিযুক্তকে আগরতলা আদলতে সোপর্দ করে। এদিন আদালত চত্বরে ভিড় করেন মৃত শরিফুল ইসলামের এলাকাবাসী। তারা জানান এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না। এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।পাশাপাশি মৃত যুবকের পরিবারের পাশে সরকার যাতে দাঁড়ায় সেই আবেদনও জানান।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা