এস সি সংরক্ষিত আসন গুলিতে নিজেদের শক্তি বৃদ্ধির উপর জোর কংগ্রেস এস সি ডিপার্টমেন্টের

আগরতলা : সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে বৈঠক কংগ্রেস এসি ডিপার্টমেন্টের সদর জেলার। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট ১০ টি এস সি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করার বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ভারতের জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতি গত জাত গণনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জাতি গত জাত গণনা বর্তমানে দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি ও রাহুল গান্ধী সমগ্র দেশে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখনই বর্তমান সরকার জাতি গত জাত গণনার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত এই কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা