দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কি ভাবে দেশ চালাতে হয়—মুখ্যমন্ত্রী

আগরতলা : যাদের পরিবারের কেউ কোনদিন রাজনীতি করেনি। সেই সকল পরিবারের ছেলে মেয়েদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীও এই কথা বলছেন। অনেকে রাজনীতিতে আসতে চায় না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কি ভাবে দেশ চালাতে হয়। বর্তমানে দেশের মধ্যে ২০ টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। যুবক যুবতীরা বর্তমানে বিজেপি দলে সামিল হচ্ছে।সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে প্রদেশ যুব মোর্চা আয়োজিত মক পার্লামেন্টে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বুধবার আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে হয় মক পার্লামেন্ট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এইদিনের মক পার্লামেন্টে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,অখণ্ড ভারতবর্ষের জন্য আত্মবলিদান করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। ওনার মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের পারমিট প্রথা উঠে যায়। সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি দেশের জরুরী অবস্থার কথা তুলে ধরে বলেন সেই সময় সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারত না। মানুষের কোন স্বাধীনতা ছিল না। গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। যার কারনে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলনের কারনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই সকল ঘটনার বিষয়ে সকলকে জানতে হবে। সেই কালোদিন আর ফিরে আসবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন সংবিধানকে সম্মান করতে হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ,প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা