রাজধানীর মাস্টার পাড়া এলাকায় জন্ডিসে আকারন্তদের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা : আচমকা জন্ডিসের প্রাদুর্ভাব। আক্রান্ত এলাকা পরিদর্শন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কথা বলেন বাড়ি বাড়ি গিয়ে এলাকার লোকজনের সঙ্গে। জন্ডিসের প্রাদুর্ভাব রাজধানীর নেতাজি মাস্টার পাড়া এলাকায়। ইতিমধ্যে এলাকার বহু মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। কেউ কেউ সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। বৃহস্পতিবার মাস্টার পাড়া এলাকা পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এলাকা পরিদর্শনে গিয়ে আশিস কুমার সাহা কথা বলেন এলাকার বেশ কয়েকজন জন্ডিস আক্রান্ত ব্যক্তির সাথে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান প্রায় পক্ষ কাল ধরে মাস্টার পাড়া এলাকার বহু মানুষ জন্ডিসে আক্রান্ত হচ্ছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা হয়। সেই জল খাওয়ার পর এলাকার মানুষ জন্ডিসে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন আশিস কুমার সাহা। তিনি আরও বলেন অনেকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ নতুন ভাবে লাগানো পাইপে কোথাও হয়তো গলদ রয়েছে। যার কারণে এই অবস্থা।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ