সুদীপের সরকারি আবাসে হামলার প্রতিবাদ রাস্তায় নেমেই করলো কংগ্রেস

আগরতলা : বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে হামলার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন জায়গায় পথে নেমেছে কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে সদর জেলা কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় বিশাল মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়। দাবি জানানো হয় সরকারি আবাসে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার। এদিনের মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা,প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহাহ সহ অন্যরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আদিবাসী, তপশিলি জাতি, ও বি সি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার অপমান নির্যাতনের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের ৯ টি সাংগঠনিক জেলায় হয় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী। পাশাপাশি প্রতিবাদ জানানো হয়েছে সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে হামলার ঘটনার। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, এসব করে কংগ্রেসকে ধাবিয়ে রাখা যাবে না। তিনি মন্তব্য করেন পাগলের মতো বক্তব্য রেখে যাচ্ছেন বিজেপি নেতারা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!