৫৩ তম রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে

আগরতলা : মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল ৫৩ তম রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এন এস আর সি সির ব্যাডমিন্টন হলে প্রতিযোগিতার সূচনা হয়। ২৯ জুন পর্যন্ত চলবে এই আসর। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ সহ অন্যরা। বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এতে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, খেলা ধূলার উন্নয়নে রাজ্য সরকার ও ক্রীড়া দপ্তর কোন জায়গায় খামতি রাখছে না। পয়সার কোন অভাব নেই। শুধু সদিচ্ছা থাকতে হবে। আগামী দিনে ব্যাডমিন্টনের আরও বেশী কোর্ট তৈরির উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা