পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন

আগরতলা : সাদা পোষাকে নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিস। জালে তুলে চার ড্রাগস বিক্রেতাকে। উদ্ধার হয়েছে ১২০০ ড্রাগসের কৌটা, নগদ অর্থ, মোবাইল ও একটি করে বাইক ও স্কুটি। সোমবার গোপন খবরের ভিত্তি পুলিস মহারাজগঞ্জ লালমাটিয়া এলাকায় হানা দেয়। অভিযোগ সেখানে তখন চলছিল ড্রাগস বিক্রি। পুলিসের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিস ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায়।

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM