কুখ্যাত চোরের গ্যাংসহ তিনটি বাইক ও স্বর্ণালঙ্কার উদ্ধার পশ্চিম আগরতলা থানার পুলিশের

আগরতলা : পশ্চিম আগরতলা থানার পুলিশ বড়সড় সাফল্য অর্জন করল। পুলিশি তৎপরতায় গ্রেফতার হল এক কুখ্যাত চোরের গ্যাং। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরবাইক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি ও স্বর্ণালঙ্কার উধাও হওয়ার অভিযোগ জমা পড়ছিল থানায়। সেই সূত্রে তদন্তে নেমে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ। অবশেষে সফল অভিযান চালিয়ে ধরা পড়ে চোরের দল।

 

ধৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শহর ও শহরতলিতে চুরির ঘটনায় এরা জড়িত।

 

Related posts

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

People’s support for BJP increased as party remains committed to development: CM