আমতলীতে পুলিশের সাফল্য, মতিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

আগরতলা : আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে মতিনগর এলাকায় মঙ্গল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট।

 

এই অভিযান পরিচালনা করেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। উপস্থিত ছিলেন আমতলী মহকুমার এসডিপিও পারমিতা পান্ডে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় তবে অভিযুক্ত পলাতক।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ষাট লক্ষাধিক টাকা হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জমা করা হয়েছিল।

 

এসডিপিও পারমিতা পান্ডে জানান, “মাদক বিরোধী অভিযানে পুলিশ সর্বদা তৎপর। সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থা

কবে।”

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা