প্রধানমন্ত্রীর হাত ধরে নব রূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন রাজ্যবাসির জন্য সৌভাগ্যের বিষয়ঃরাজীব ভট্টাচার্য

আগরতলা : প্রসাদ প্রকল্পে নতুন রূপে সেজে উঠেছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান সোমবার থেকে নব রাত্রি শুরু হয়েছে। এই দিনই রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। একই সাথে নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এইটা পরম সৌভাগ্যের বিষয় ত্রিপুরাবাসির জন্য।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা