বিশ্ব অপটোমেট্রিক দিবস উপলক্ষ্যে সচেতনতা মূলক পথ নাটক সিটি সেন্টারের সামনে

oplus_140509184

আগরতলা : ইন্ডিয়ান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার উদ্যোগে বিশ্ব অপটোমেট্রিক দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে পথ নাটক সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। চোখ মানুষের জীবনে একটি বিশেষ অঙ্গ। আর তাকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে। এবং কি করা যাবে না, এই সকল বিষয় এইদিনের নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। ইন্ডিয়ান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সম্পাদক অপূর্বায়ন বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের সচেতনতা মূলক কর্মসূচীর বিষয়ে তুলে ধরেন।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ