আসাম রাইফেলকে হারাল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবে

আগরতলা : রবিবার আসাম রাইফেল পাবলিক স্কুল মাঠে ৩৫ আসাম রাইফেল ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি এই ক্রিকেট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ আসাম রাইফেল ১৪ অভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। ৩৫ আসাম রাইফেল এর হয়ে সর্বোচ্চ ২৫ রান করে অধিনায়ক ডাঃ প্রীতম দাস। এছাড়াও রমেশ করে ১৯ রান। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে প্রসেনজিৎ সাহা ৪ টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি বাপন দাস ৩ টি উইকেট ও দেবব্রত দেবনাথ ২ উইকেট দখল করে।

৩৫ আসাম রাইফেল এর দেওয়া ১০৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাপন দাস ও প্রসেনজিৎ সাহার দায়িত্বশীল ব্যাটিং এ ১৪ অভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

জেআরসি এর পক্ষে বাপন দাস অপরাজিত ৪৬ করেন আর প্রসেনজিৎ সাহা ৩০ রান করেন।

ম্যাচে যুগ্ম ভাবে মান অফ দি ম্যাচ হয়েছেন বাপন দাস এবং প্রসেনজিৎ সাহা।

বলা বাহুল্য, দিনটি এক দারুণ পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করলেন দুই দলের সদস্যরা। আগামী দিনেও এ ধরনের ম্যাচ জারি থাকবে বলে অতিথি বৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতায় দু’দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল