একমাস ব্যাপী সংগৃহীত গন স্বাক্ষর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরন করল এ.আই.ডি.ওয়াই.ও

আগরতলা : কেন্দ্র ও রাজ্যের মোট 13 দফা দাবিকে সামনে রেখে সারা দেশব্যাপী এক মাস ধরে স্বাক্ষর অভিযান সংগঠিত করে এ.আই.ডি.ওয়াই.ও। বৃহস্পতিবার এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের হাতে তুলে দেয় তারা। তারা দাবি উত্থাপন করে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল শূন্য পদ পূর করতে হবে। মদ ও মাদককে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা প্রদান করতে হবে। নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র ও পরীক্ষা পরিচালনার সকল দায়িত্ব সংশ্লীষ্ট দপ্তরের উপর ন্যস্ত করা সহ মোট ১৩ দফা দাবি তারা তুলে ধরেন।

Related posts

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, অবসরের ঘোষণা ভারতীয় পেসারের

নেতানিয়াহুর পাশে নেই জোটসঙ্গী ইউটিজে, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ইজরায়েলে

‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ ভারত-পাকিস্তানকে সমান দূরত্বে রাখার বার্তা তারেক রহমানের