পূর্ব আগরতলা থানার পুলিশের জালে কুখ্যাত নেশা কারবারি রাজা সাহা

আগরতলা : কুখ্যাত নেশা কারবারি রাজা সাহাকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার গভীর রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ শনি মন্দির এলাকা থেকে রাজা সাহাকে গ্রেপ্তার করে। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান এনডিপিএস মামলায় পলাতক ছিল রাজা সাহা। ২০২৫ সালের আগস্ট মাসে আমতলি থানার পুলিশ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল। সেই মামলায়ও সে অভিযুক্ত ছিল। তাঁর পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা