শনিবার দেশের উপরাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

আগরতলা : দেশের উপরাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত। শনিবার দুই দিনের রাজ্য সফরে আসছেন দেশের উপরাষ্ট্রপতি। রাজ্য সফরকালে ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়, হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পৃথক দুইটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মায়ের পূজা দেবেন। উপরাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে ইতি মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপরাষ্ট্রপতি এমবিবি বিমান বন্দর থেকে যে সড়ক দিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যাবেন, সেই সড়কে এইদিন কনভয়ের মহড়া দেওয়া হয়। সংবাদ প্রতিনিধিদের কেমেরায় এই চিত্র ফুটে উঠে। উপরাষ্ট্রপতির রাজ্য সফরে যেন কোন ধরনের সমস্যা না হয় তার জন্য সতর্ক প্রশাসন। তাই শুক্রবার কনভয় দিয়ে চূড়ান্ত মহড়া দেওয়া হয়।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা