বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের উপর প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালার সুচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা

oplus_140509184

আগরতলা : বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। এইদিন গাছের চারায় জল দিয়ে কর্মশালার সুচনা করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ব্যাম্বো মিশনের অধিকর্তা দীপক কুমার, বন দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যে একটি প্রকল্প চলছে। তারই অঙ্গ হিসাবে এইদিন বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়নের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের সাথে ব্যাম্বো মিশনও যুক্ত রয়েছে। রাজ্যে বাঁশ চাষের উপর গুরুত্ব দেওয়া হবে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল