মশার উপদ্রবের হাত থেকে মানুকে বাঁচাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ঔষধ যুক্ত মশারি বিতরণ করেঃমুখ্যমন্ত্রী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : আগরতলা সহ রাজ্যের প্রতিটি শহর এলাকার মানুষকে মশার উপদ্রব থেকে পরিত্রাণ দিতে সরকারের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তথ্য তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যেখানে জল বাধা প্রাপ্ত হয় সেখানেই মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাই মশার লার্ভা নাশক ঔষধ হাসপাতাল সহ ড্রেইন ও রাস্তা ঘাটে স্প্রে করা হয় মেশিনের মাধ্যমে। ফগিং মেশিনের মাধ্যমেও ঔষধ স্প্রে করা হয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরও ঔষধ যুক্ত মশারি বিতরণ করে থাকে। একই সাথে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। যাতে করে বাড়ি ঘরে জল বেশি সময় জমা রাখা না হয়। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধিন এলাকা গুলিকে নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মশার প্রজনন নিয়ন্ত্রনে গাম্বোসিয়া মাছ ছাড়া হয় নদী নালায়। জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে এই মাছ গুলি ছাড়া হয়। শহর এলাকার কভার ড্রেইন গুলিকে নিয়মিত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক