জিরানিয়া রেল স্টেশন থেকে ওয়াগনার ভর্তি নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় মূল মাস্টার মাইন্ড পলাতকঃমুখ্যমন্ত্রী

আগরতলা : জিরানিয়া রেল ষ্টেশনে রেলের ওয়াগনে করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী আমদানি নিয়ে শুক্রবার বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। এইদিন বিধায়ক গোপাল চন্দ্র রায় আনিত দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ২০২৫ সালের ১৬ অক্টোবর জিরানিয়া রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে জিআরপি পুলিশ। দুইটি ওয়াগনে করে এই নেশা সামগ্রী আমদানি করা হয়। মোট ৯০ হাজার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ। এই তদন্ত চলাকালিন সময় আরও বেশকিছু নেস সামগ্রী উদ্ধার হয়। এই মামলায় এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে তিন জনকে রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বহিঃরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত ৬ অভিযুক্ত বর্তমানে আদালতের নির্দেশে জেল হেপাজতে রয়েছে। ২৭ মার্চ পর্যন্ত তাদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার মূল মাস্টার মাইন্ড অপু রঞ্জন দাস বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল