মে দিবস উপলক্ষ্যে সিপিআইএম যোগেন্দ্রনগর, বনকুমারি ও মলয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে সংগঠিত করা হল মিছিল

আগরতলা : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিপিআইএম যোগেন্দ্রনগর, বনকুমারি ও মলয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে সংগঠিত করা হল মিছিল। যোগেন্দ্রনগর এলাকা থেকে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সমর চক্রবর্তী, সর্ব ভারতীয় শ্রমিক নেত্রী নীলাঞ্জনা রায়, সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, শ্রমিক নেতা বিশ্বজিৎ সাহা, বাবুল দেবনাথ, গনতান্ত্রিক আন্দোলনের নেতা অমিত দেব সহ অন্যান্যরা। সমর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সমগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে সিপিআইএম যোগেন্দ্রনগর, বনকুমারি ও মলয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এইদিন মিছিল সংগঠিত করা হয়েছে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল