সিপিআইএম রাজ্য দপ্তরে পালন করা হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস

oplus_0

 আগরতলা  : ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। শুক্রবার ১৩৭ তম মহান মে দিবস। এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। মে দিবস উপলক্ষ্যে এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পড়ে এক সাক্ষাৎকারে জিতেন্দ্র চৌধুরী জানান ১ মে ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ১৪০ বছর পূর্বে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা মালিক এবং রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে ১ মে থেকে আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে বহু শ্রমিক শহীদের মৃত্যু বরণ করে। ১৮৯০ সাল থেকে ১ মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয়।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল