খেলা ধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলে মেয়ের রাজ্য ও জাতীয় স্তরে সুনাম অর্জন করছেঃবিকাশ দেববর্মা

আগরতলা : মঙ্গলবার আগরতলার সুপারিবাগান স্থিত দশরথ সাংদুক হুকুমু নকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার ক্ষেত্রে যারা বিশেষ সুনাম অর্জন করেছে তাদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, টি আই সি আর-এর পরিচালক রত্নজিৎ দেববর্মা, ডিডিও নবকুমার দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নেশা থেকে যুব সমাজকে দূরে সরাতে খেলাধুলার প্রতি ধাবিতে করার চেষ্টা করছে সরকার। বিশেষ করে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ছেলে মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। লক্ষ্য করা যাচ্ছে তারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুনামের সাথে ত্রিপুরার নাম উজ্জল করছে। সম্প্রতি যারা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে তাদের মধ্যে ৪৭ জনকে ৬০ হাজার টাকা, জাতীয় স্তরের সুনাম অর্জনকারী ৪৯ জনকে ৪০ হাজার টাকা এবং স্পেশাল অ্যাওয়ার্ড হিসেবে তিনজনকে ১৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা