প্রয়াত রাজীব গান্ধীর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস

oplus_2097152

আগরতলা : বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকী। এইদিন প্রয়াত রাজিব গান্ধীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। তারপর উপস্থিত সকলে রাজীব গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সেখান থেকে সকলে গান্ধীঘাট শহীদ বেদিতে যান। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত রাজীব গান্ধীর কর্ম জীবনের বিষয়ে তুলে ধরেন।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল