প্রকাশিত হল ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

oplus_140509184

আগরতলা : প্রকাশিত হল ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। শুক্রবার দুপুর আড়াইটায় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিল মোট ৪ হাজার ৭৩১ জন। পিসিএম গ্রুপে পরীক্ষায় বসেছিল ১ হাজার ৮৬৪ জন। পিসিবি গ্রুপে পরীক্ষায় বসেছিল ৩ হাজার ৮৭৩ জন। এই বছর থেকে পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে একটা কার্ট অফ মার্ক্স ধরা হয়েছে। মোট পরীক্ষা হয়েছিল ৩৬০ নাম্বারের মধ্যে। তার মধ্যে যাদের নাম্বার ১০ এর নিচে তাদের নাম মেরিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেই সুবাদে এইবার পিসিএম গ্রুপে মেরিট লিস্টে স্থান পেয়ে ১ হাজার ৭৪৫ জন। নাম বাদ গেছে ১১৯ জনের। অপরদিকে পিসিবি গ্রুপে মেরিট লিস্টে স্থান পেয়েছে ৩ হাজার ৬৮৪ জন। নাম বাদ গেছে ১৮৯ জনের। এইবার পিসিএম গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে অর্ঘজ্যোতি সাহা, অনিমেষ সরকার ও আকাশ চৌধুরী। অপরদিকে পিসিবি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বৈভব রায়, আকাশ চৌধুরী ও অর্ণব মিত্র। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান আরও জানান জয়েন্ট এন্ট্রান্স-এর কাউন্সিলিং-এর সুযোগ নিতে গেলে আরও দুইটি ধাপ বাকি রয়েছে। কয়েকদিন পরই অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং এন্ড চয়েস ফিলিং করার পর কোন প্রার্থী সিট পেতে পারে।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা