রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা

oplus_0

আগরতলা : সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব গুলির মধ্যে একটি। ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন মসজিদ গুলিতে ঈদের নামাজ আদায় করা হয়। রাজধানীর গেদুমিয়া মসজিদে এইদিন সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করা হয়। গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করেন মাওলানা আব্দুল রহমান। ঈদের নামাজ শেষে ইসলাম ধর্মাবলম্বীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মাওলানা আব্দুল রহমান জানান কোরবানি ঈদ ত্যাগের উৎসব। তিনি এই কোরবানি ঈদের গুরুত্ব তুলে ধরেন।

Related posts

২০২৬ সালের স্প্যানিশ সাধারণ নির্বাচন

বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণ

Earthquakes shake Los Angeles area but no immediate reports of damage or injuries