দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুশিয়ারি দিল ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী সহায়িকা ঐক্য সমিতি

oplus_136314880

আগরতলা : ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী সহায়িকা ঐক্য সমিতির এক সভা অনুষ্ঠিত হয় রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে। এই সভায় অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সহ সংগঠনের নেতৃত্বরা। সভা শেষে সংগঠনের সম্পাদিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দুই মাস ধরে তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। অথচ এই বেতন ভাতা দিয়ে তাদের সংসার চালাতে হয়। এমনকি অঙ্গনওয়ারী কেন্দ্রের খরচ চালাতে হয়। তাই তিনি দাবি জানান অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের বেতন ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি প্রশ্ন উত্থাপন করেন কেন তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের গ্রেচুইটি প্রদানের দাবি জানান। আগামি মাসে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া না হলে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তিনি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক