রাজধানীতে বিক্ষোভ মিছিল সিপিআইএম পশ্চিম জেলা কমিটির

আগরতলা : বুধবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বাড়িতে তল্লাসি চালায় ইডি। তারই প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সিপিআইএম-এর। বৃহস্পতিবার বিকালে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে করা হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সিপিআইএম-এর নীতি, আদর্শ সঠিক। মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। মানুষের কথা শুনতে হবে। তাদের প্রশ্নের জবাব দিয়ে তাদের মন জয় করে সিপিআইএম দলে সামিল করতে হবে। ইডি, সিবিআই দিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করে যদি কেউ মনে করে সিপিআইএম-কে স্তব্ধ করা যাবে, তবে ভুল করবে। সিপিআইএম লড়াইর ময়দানে রয়েছে, আগামিদিনেও থাকবে।

 

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক