চাহিদা অনুযায়ী দুধ ও ডিমের যোগান কম রয়েছে রাজ্যেঃমন্ত্রী সুধাংশু দাস

আগরতলা : ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতির ৫৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর এক বেসরকারি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে সভার সুচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দিপা ডি নায়ার সহ সংগঠনের নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন দেশের প্রধানমন্ত্রীর ১৩৪ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণের মধ্য দিয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শুরু করা হয়। পাশাপাশি তিনি জানান এই সংগঠন রাজ্য সরকারের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলছে। এবং সরকারকে সহযোগিতা করে চলছে। তিনি আরও বলেন চাহিদা অনুযায়ী দুধ ও ডিমের যোগান কম রয়েছে রাজ্যে। তাই এই সংগঠন দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি করতে কাজ করবে বলে জানান তিনি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!