সহসাই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস

oplus_136314880

আগরতলা : শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে শীঘ্রই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনে নামার ঘোষণা দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। সাথে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস মুখপাত্র। সাংবাদিক সম্মেলনে নিল কমল সাহা বলেন শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত বিদ্যালয়ে অবিলম্বে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি এই সকল স্কুলে বিভিন্ন ধরনের ফি আদায় বন্ধ করার দাবি জানান তিনি। নীলকমল সাহা আরও বলেন, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুবসমাজের মধ্যে নেশার প্রসার উদ্বেগজনক। নেশার বাড়বাড়ন্ত বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারকে উদ্যোগী হতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যজুড়ে গণ আন্দোলন শুরু করা হবে বলে জানান তিনি।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর