আগরতলা : রবীন্দ্র নজরুল জন্মদিন উপলক্ষে AIDSO-র উদ্যোগে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর প্রগতি স্কুলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তিনটি বিভাগ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে এইদিন ক্ষুদে অঙ্কন শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উদ্যোক্তারা জানান ৯ মে থেকে এক মাস ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল জন্মদিন উপলক্ষ্যে। এই এক মাস ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে এইদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এইদিনের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ক্ষুদে অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!