জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষ্যে সমগ্র দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি

আগরতলা : সমগ্র দেশের সাথে রাজ্যেও রবিবার অনুষ্ঠিত হয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এই পালস পোলিও টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন ভারতবর্ষে পালস পোলিও টিকাকরন শুরু হয় ১৯৯৫ সালে। ২০২৪ সালের ভারত পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পায়। তবে এখনো কিছু কিছু দেশে পোলিও ভাইরাস রয়েছে। তাই লক্ষ্য রাখতে হবে ভারতে নতুন করে একটি শিশুও যেন পোলিও রোগে আক্রান্ত না হয়। পোলিও ভাইরাস শিশুর নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয়। এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ