রামনগরে দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মেয়র

আগরতলা : রবিবার বিজেপি ৭ রামনগর মন্ডলের উদ্যোগ প্রধানমন্ত্রীর ১৩৫ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয়। দশরথ দেব স্মৃতি ভবনে দলীয় কর্মীদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক অসীম দে সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের পর মেয়র দিপক মজুমদার জানান প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য সমগ্র ভারতবর্ষের জনগণ গভীর আগ্রহের জন্য অপেক্ষা করে থাকে। দেশের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী এইদিন মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন। সামনে গণেশ পূজা, তাই গণেশ ঠাকুরের মূর্তি তৈরিতে স্থানীয় মাটি ব্যবহারের উপর গুরুত্ব তুলে ধরেছেন।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ