রাজধানীতে তিন ঘণ্টা গনঅবস্থান সদর জেলা কংগ্রেসের

oplus_136314880

আগরতলা : প্রদেশ কংগ্রেসের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে তিন ঘণ্টা গনঅবস্থান সদর জেলা কংগ্রেসের। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই গন অবস্থান সংগঠিত করা হয়। এইদিনের গন অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা, কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। এইদিনের গন অবস্থানে আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা রাজ্য সরকারের তিব্র সমালোচনা করেন। তিনি বলেন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে বিজেপি সরকার শেষ করে দিচ্ছে। হাসপাতালে গিয়ে রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। জিবি হাসপাতালের মতো রেফারের হাসপাতালে চিকিৎসককে বাবা বলা না হলে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় না। মঙ্গলবার রাতে জিবি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। অথচ স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নি।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি