৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

oplus_136314880

আগরতলা : ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান। ৯ দফা দাবিকে সামনে রেখে এইদিন মহাকরণ অভিযান করলো ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। এইদিন আগরতলা টাউন হলের সামনে থেকে সংগঠনের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি ধীরে ধীরে মহাকরণের উদ্দেশ্যে এগিয়ে যায়। মহাকরণের মূল ফটকের সামনে মিছিলটি পৌঁছানোর পর আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে মিছিলটি আটকে দেওয়া হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাতে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। সংগঠনের এক নেতৃত্ব জানান ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছে। তিনি সংগঠনের ৯ দফা দাবি গুলি তুলে ধরেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!