দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিল জেএআরসি ও জেএসি

oplus_140509184

আগরতলা : রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল জেএআরসি ও জেএসি। বৃহস্পতিবার আত্মসমর্পণকারি বৈরিদের সংগঠন জেএআরসি ও জেএসি-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে স্মারক লিপি তুলে দেয়। পরবর্তী সময় প্রতিনিধি দলের এক সদস্য জানান ৯ দফা দাবিকে সামনে রেখে রাজ্যপালের হাতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। অনুরূপ ভাবে স্মারক লিপি রাজ্যের মুখ্যমন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট প্রদান করা হয়েছে। তিনি এইদিন স্পষ্ট জানান সহসাই তাদের দাবি সরকার মেনে না নিলে আগামিদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!