আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো সিপিআইএমএল

oplus_140509184

আগরতলা : বিজেপির ‘বিভাজন ও প্রতারণার রাজনীতিকে পরাস্ত করার এবং তিপ্রা মথার ‘সুবিধাবাদী আপসের রাজনীতিকে’প্রত্যাখ্যান করার আহ্বান জানাল সিপিআইএমএল। একই সাথে জমি, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বশাসন, ভাষা, সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আবেদন জানালো সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার আগরতলার প্লেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আবেদন জানানো হয় সিপিআইএমএল দলের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা