‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে ৩,০০০ কিলোমিটার বাইক র্যারলি ত্রিপুরা পুলিশের

oplus_140509184

আগরতলা : মাদকবিরোধী বার্তা নিয়ে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে ত্রিপুরা পুলিশের ৩,০০০ কিমি মোটরসাইকেল র্যা লি। ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে দীর্ঘ মোটরসাইকেল র্যা লির আয়োজন করে ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে র্যা লির সূচনা করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি.এস রাও। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ-এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত র্যা লিটি আগরতলা থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে গুজরাটের কেভাদিয়ায় একতা নগরে পৌঁছাবে। র্যা লিতে দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন। মাদকদ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘মাদকমুক্ত ভারত’-এর বার্তা ছড়িয়ে দেওয়াই এই র্যা লির অন্যতম প্রধান লক্ষ্য।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের