জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের

oplus_0

আগরতলা : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এইদিনের বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এইদিনের মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, বর্ষীয়ান কংগ্রেস নেতা পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে কংগ্রেসের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। এমনকি জল কামান দিয়ে জল নিক্ষেপ করা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপর। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। মিছিল শেষে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বরা যখন শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করে তখন তাদের হেনস্তা করে পুলিশ। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের এইদিনের মিছিল। পুলিশ এই মিছিলকে আটকানোর চেষ্টা করে। পুলিশের বাধা অতিক্রম করে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল সামনের দিকে নিয়ে যায়। তিনি এইদিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান।

Related posts

গোলশূন্য ড্র, গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ

দুর্গা পূজার সময় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডি.জি.পি জি.এস রাও-র সাংবাদিক সম্মেলন

পিপিপি মডেলে কি ভাবে কাজ করতে হয় বর্তমান সরকার তা করে দেখিয়েছেঃমুখ্যমন্ত্রী