জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

oplus_0

আগরতলা : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর চার বামপন্থী ছাত্র-যুব সংগঠনের মিছিল। শুক্রবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে মিছিল সংগঠিত করে DYFI, TYF, TSU ও SFI। মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। এইদিনের মিছিলে উপস্থিত ছিলেন DYFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ চার সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এক সাক্ষাৎকারে নবারুণ দেব জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মোদী অমিত শাহ-র দালালি করতে গিয়ে দেশে দুই ধরনের নাগরিক তৈরি করার কাজ শুরু করেছেন। প্রায় ১৩ কোটি ভোটারকে ভোটদান থেকে বিরত রেখে কয়েকটি রাজ্যে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করার দরকার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে তা তা করছে বিজেপি। জ্ঞানেশ কুমারের অপকর্ম সামনে চলে এসেছে। শনিবার দিল্লিতে রাস্তায় নামবে ছাত্র-যুবরা। তাই দিল্লির রেল মেট্রো সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

Related posts

তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলার আখাউরাস্থিত প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের ‘এ’ ও ‘এফ’ ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির দাবি, সচিবের কাছে স্মারকলিপি