রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সি.পি.আই.এম.এল

আগরতলা : প্রভাবমুক্ত, স্বাধীন-স্বচ্ছ-নিরপেক্ষ-জবাবদিহি মুলক নির্বাচন কমিশনের দাবিতে পাশাপাশি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সি.পি.আই.এম.এল। এইদিন তারা দাবি উত্থাপন করে জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের জুলুম চলবে না। আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার লংঘন করা চলবে না। পাশাপাশি এদিন তারা ইন্ডিয়া ব্লকের আহ্বানে এই প্রতিবাদ সংগঠিত করে বলে জানায়। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম.এল-এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।

Related posts

সহসাই নবম পর্যায়ে মাসকা অভিযান শুরু হবেঃমুখ্যমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রকাশিত হল কৃষ্টি পরিষদের শারদ সাহিত্য সম্ভার ‘কৃষ্টি’

টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী