শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রকাশিত হল কৃষ্টি পরিষদের শারদ সাহিত্য সম্ভার ‘কৃষ্টি’

oplus_140509184

আগরতলা : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কৃষ্টি পরিষদের উদ্যোগে প্রকাশিত হল শারদ সাহিত্য সম্ভার ‘কৃষ্টি’। রবিবার সন্ধ্যায় আগরতলার দক্ষিণী সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাহিত্য সম্ভারের শুভ মোড়ক উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে ‘কৃষ্টি’-র মোড়ক উন্মোচন করেন ‘আজকের ফরিয়াদ’-এর চিফ এডিটর শান্তিত দেবরায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যপ্রেমী তাপস কুমার দেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

শারদীয় দুর্গোৎসবের আবহে সাহিত্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে। কৃষ্টি পরিষদের উদ্যোগে প্রকাশিত এই শারদ সাহিত্য সম্ভার পাঠকদের কাছে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক ভাবনার এক নতুন দিগন্ত তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

Related posts

সহসাই নবম পর্যায়ে মাসকা অভিযান শুরু হবেঃমুখ্যমন্ত্রী

টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী

রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সি.পি.আই.এম.এল