আর্থ্রাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল সচেতনতা মূলক রেলি

oplus_140509184

আগরতলা : পি.এম.আর বিভাগ, এ.জি.এম.সি এবং জিবিপি হাসপাতালের উদ্যোগে পালন করা হল বিশ্ব আর্থ্রাইটিস দিবস। বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে এইদিন এ.জি.এম.সি ও জি.বি.পি হাসপাতালের কলেজ ক্যাম্পাসে এক র্যা লির আয়োজন করা হয়। এইদিনের এই র্যা লিতে উপস্থিত ছিলেন এ.জি.এম.সি-র সহযোগী অধ্যাপক ডাঃ এস.বি নাথ সহ অন্যান্যরা। ডাঃ এস.বি নাথ জানান ১৯৬৬ সাল থেকে বিশ্ব আর্থ্রাইটিস দিবস উদযাপন শুরু হয়। আর্থ্রাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আগে মানুষ ভাবতো আর্থ্রাইটিস হলে এই রোগের চিকিৎসা নেই। বর্তমানে আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা পরিষেবা চলে এসেছে। তাই আর্থ্রাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইদিনের র্যা লির আয়োজন করা হয়।

Related posts

এনডিএ জোটের মিছিল আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মশালা

আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে পশ্চিম থানা এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ।