সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়

oplus_140509184

আগরতলা : ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ডুকলী পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি দেবশ্রী কলই, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সুজিত দেবনাথ, ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সম্পাদক বিনয়ী মল্লিক সহ অন্যান্যরা। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি দেবশ্রী কলই জানান ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এইদিন। এই সম্মেলন একটা সাংগঠনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আগামিদিনে সংগঠন কি ভাবে চলবে তা ঠিক করা হয়। এবং সংগঠনের আগামী তিন বছরের আন্দোলন কর্মসূচি ঠিক করা হবে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

আগরতলা শহরকে নতুন করে সাজানো হচ্ছেঃমেয়র দীপক মজুমদার