ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

oplus_136314880

আগরতলা : ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। মেলারমাঠ ছাত্র-যুব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। মানিক সরকার জানান বিগত কয়েক বছর ধরে এইদিনে রক্তদান শিবির করে আসছে ভারতের ছাত্র ফেডারেশন সদর মহকুমা কমিটি। এইটা একটা গঠন মূলক ভালো উদ্যোগ। আনুষ্ঠানিক আয়োজনের জন্য বসে না থেকে কোথাও রক্তের প্রয়োজন শুনলে ছুটে গিয়ে রক্ত দান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন একটা সময় রাজ্যে আন্দোলনের রূপ নিয়েছিল রক্তদান শিবির। তাতে বর্তমানে কিছুটা ভাটা পড়েছে। এই ক্ষেত্রে সরকারকে আরও বেশি ভূমিকা নিতে হবে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার